spoken
Rule : No point = যুক্তি নেই বা যুক্তি ছিল না
প্রয়োগ ক্ষেত্র : " কিছু করার পিছনে যুক্তি নেই বা ছিল না বুঝালে যেমন: এখানে বসে সময় নষ্ট করার কোন যুক্তি নেই, পরীক্ষার আগের দিন না বুুঝে মুখস্থ করার কোন যুক্তি নেই , যথোপযুক্ত কারণ ছাড়া তাকে মারার কোন যুক্তি ছিল না " ।
Structure: There + is(বর্তমানের জন্য) / was (অতীতের জন্য) + no point + in + principal verb(present form) + ing + obj
Example:
- এখানে বসে সময় নষ্ট করার কোন যুক্তি নেই = There is no point in wasting time sitting here.
- পরীক্ষার আগের দিন না বুুঝে মুখস্থ করার কোন যুক্তি নেই = There is no point in cramming(না বুুঝে মুখস্থ করা) the day before the exam.
- যথোপযুক্ত কারণ ছাড়া তাকে মারার কোন যুক্তি ছিল না = There was no point in beating him without appropriate reason (যথোপযুক্ত কারণ).
- এই বয়সে বিয়ে করার যুক্তি নেই = There is no point in marrying at this age(এই বয়সে).
- পরীক্ষার রাতে তাস খেলার কোন যুক্তি নেই = There is no point in playing card in the exam night.