spoken
Rule : If = বর্তমান কালে কোন শর্ত বুঝালে
*** If clause টি যদি present simple tense হয় তবে অপর clause হবে Future simple tense এর ।
প্রয়োগ ক্ষেত্র : কোন বাক্য দ্বারা বর্তমান কালে কোন শর্ত বুঝালে । যেমন: তুমি যদি বৃষ্টিতে ভেজ, তোমার ঠান্ডা লাগবে ।
Structure: If + Subject + Principal verb (present form) + Object + , + Subject + will + Principal verb (Present form) + Object.
Example:
- যদি তুমি আস, আমি যাব = If you come, I will go.
- যদি তুমি না আস, আমি যাব না = If you don't come, I will not go.
- কেউ যদি বিষ খায় , সে মারা যাবে = If anyone takes poison, he will die.
- তুুমি যদি এখন চলে যাও, আমি রাগ করব = If you go away now, I will mind.
- তুমি যদি বৃষ্টিতে ভেজ, তোমার ঠান্ডা লাগবে = If you wet in the rain, you will catch cold.
- যদি তুমি গোলমাল কর, তোমাকে শাস্তি দেওয়া হবে = If you make noise, you will be punished.
- তুমি যদি সেখানে না যাও, তোমার পাওনা টাকা পাবে না = If you don't go there, you won't get your due money.
- যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে = If you go on foot, it will take more time.